1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান

কক্সবাজারে হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধার: সঙ্গী পলাতক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

কক্সবাজার: কক্সবাজারের আমারী রিসোর্ট নামক একটি হোটেল থেকে এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন। নিহতের নাম ফারজানা (২৩) এবং তার পলাতক সঙ্গীর নাম সাগর বলে জানান তিনি।

হোটেলে উঠার সময় গেস্ট এন্ট্রি খাতায় তাদের বাড়ি কুমিল্লা চান্দিনা থানা লেখা হয়। যদিও ঠিকানা সঠিক কি না সেই বিষয়ে সন্দেহ আছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন।

তিনি বলেন, ‘তারা দুজন তিন দিন আগে ওই রিসোর্টে ওঠে। আজ সকাল ১১টায় ওই রুমে কোনো সাড়া শব্দ না পেলে হোটেল কর্তৃপক্ষ দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফারজানার মরদেহ দেখতে পায়। কিন্তু তার সঙ্গী সাগরের খোঁজ পাওয়া যায়নি। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। ফারজানার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতার মর্গে পাঠানো হয়েছে।’

অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন জানান, মৃত ফারজানা ও পলাতক সাগরের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গত এক সপ্তাহে কক্সবাজারে ছয় পর্যটকের অপমৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন পানিতে ডুবে এবং তিন জন হোটেল অবস্থানকালে মারা গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com