1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ইরানের কাছেও ৫ গোলে হারল সাবিনারা

  • আপডেট টাইম :: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জর্ডানের কাছে ৫-০ গোলে হারার পর দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে হেরেছে ইরানের কাছে।

বুধবার উজবেকিস্তানের বুনিয়দকর স্টেডিয়ামে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়েছিল ইরান। দ্বিতীয়ার্ধে আরও ২ গোল করে ইরানি মেয়েরা উদযাপন করে বড় জয়।

বাংলাদেশের জালে ৫ গোল দিয়ে ইরান গ্রুপের অন্য দল জর্ডানের সমান্তরালে দাঁড়াল। তাদের পরস্পরের ম্যাচের ফল নির্ধারণ করবে গ্রুপ চ্যাম্পিয়ন। অন্যদিকে দুই ম্যাচ হেরে বিদায় নিল সাবিনারা।

ইরানের অধিনায়ক বেহনাজ করেছেন জোড়া গোল। মালিকা মহিভাল্লি, গুলনুস খুসরাগি ও হাজার দাব্বাঘি বাকি ৩ গোল করেছেন।

উজবেকিস্তান যাওয়ার পথে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল নেপালে। স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচ ২-১ গোলে হেরে দ্বিতীয় ম্যাচ ড্র করেছিল গোলশূন্যভাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com