1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

অ্যাসেনসিওর হ্যাটট্রিক, মায়োর্কার জালে রিয়ালের দেড় হালি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : বুধবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে মায়োর্কার বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে জিতেছে শিরোপাপ্রত্যাশী ক্লাব রিয়াল মাদ্রিদ। দলের বড় জয়ে হ্যাটট্রিক করেছেন মিডফিল্ডার মার্কো অ্যাসেনসিও।

জোড়া গোলের মাধ্যমে রিয়ালের জার্সিতে দুইশ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ফরাসি তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। অন্য গোলটি এসেছে ইস্কোর পা থেকে। মায়োর্কার হয়ে একমাত্র গোলটি করেছেন লি ক্যাং ইন।

নিজেদের ঘরের মাঠে ম্যাচটিতে মাত্র ৩ মিনিটেই প্রথম গোল পেয়ে যায় রিয়াল। প্রতিপক্ষের ভুল থেকে পাওয়া সুযোগ কাজে লাগান বেনজেমা। পরে ২৪ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন অ্যাসেনসিও।

তবে পরের মিনিটেই এক গোল শোধ করে দেয় মায়োর্কা। এতে অবশ্য চিন্তার কিছুই হয়নি রিয়ালের জন্য। কেননা ২৯ মিনিটের সময় ম্যাচের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করে স্বস্তি ফেরান অ্যাসেনসিও।

প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ফিরে ৫৫ মিনিটের সময় বেনজেমার কাছ থেকে বল পেয়ে জালে পাঠান অ্যাসেনসিও, পূরণ হয় তার হ্যাটট্রিক। এরপর ৭৮ মিনিটে বেনজেমা করেন দ্বিতীয় গোল আর ৮৪ মিনিটে মায়োর্কার জালে দেড় হালি পূর্ণ করেন ইস্কো।

এ বড় জয়ের পর ছয় ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে রিয়াল। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে মায়োর্কা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com