1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান

চলন্ত কমিউটার ট্রেনে ছিনতাইকালে ছুরিকাঘাত, দুই যাত্রী নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

জামালপুর: ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী জামালপুর কমিউটার ট্রেনের ছাদে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে গফরগাঁও স্টেশন থেকে ট্রেনে ওঠে ছিনতাইকারীরা। রাত সাড়ে ১০টার দিকে তিনজনকে ছুরিকাঘাত করে মোবাইল ও নগদ টাকা নিয়ে কেওয়াটখালী ওভারব্রিজের কাছে নেমে যায় ছিনতাইকারীরা।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মামুন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ছুরিকাঘাতে আহত তিনজনকে জামালপুর রেলওয়ে স্টেশনে নামানো হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

আহত রুবেল মিয়ার বরাত দিয়ে তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী জামালপুর কমিউটার ট্রেনের ছাদে গফরগাঁও স্টেশন থেকে কয়েকজন ছিনতাইকারী ওঠে। এসময় ছাদে থাকা তিন যাত্রীর কাছ থেকে মোবাইলসহ নগদ টাকা ছিনিয়ে নেওয়ার সময় তারা বাধা দেন। পরে ছিনতাইকারীরা প্রথমে দুজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে রুবেল মিয়াকেও ছুরিকাঘাত করে তারা।

তিনি আরও বলেন, ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে ঢোকার আগেই কেওয়াটখালী ওভারব্রিজের কাছে মোবাইল ও নগদ টাকা-পয়সা নিয়ে ছিনতাইকারীরা নেমে যায়। পরে ট্রেনটি জামালপুর পৌঁছালে তিনজনকে ছাদ থেকে নামিয়ে হাসপাতালে নেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com