1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একাধিক গাড়ির সংঘর্ষের ঘটনায় আহত আরো একজনের হাসপাতালে মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখা দাঁড়াল ৩ জনে। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরো ৮ জন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মফিজ এগ্রো ফুডসেরএকটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। বিপরীত দিকে আসা কাভার্ডভ্যান ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক ওই সময়েই পাবনা থেকে ছেড়ে আসা জামালপুরগামী নাইফ পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত ১০ জনের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৩ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর ১ জন ও পরে চিকিৎসাধীন অবস্থার আরো ১ জনের মৃত্যু হয়। আরো একজনের অবস্থাও গুরুতর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com