1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

২০হাজার টাকা জাতীয় ন্যুনতম মজুরি নির্ধারণের দাবী

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) এর কেন্দ্রীয় কমিটির সভায় ব্যক্তিমালিকানা নির্বিশেষে ২০হাজার টাকা জাতীয় ন্যুনতম মজুরি ঘোষনার জন্য সরকারের প্রতি দাবী জানানো হয়।

একইসাথে ২০হাজার টাকা জাতীয় ন্যুনতম মজুরির দাবীতে দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহবান জানানো হয়।

২৪-২৫ সেপ্টেম্বর’২০২১ শুক্রবার ও শনিবার রাজধানীর মনিসিংহ ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনের মুনির- আজাদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত টিইউসির কেন্দ্রীয় কমিটির দুইদিন ব্যাপী অনুষ্ঠিত উক্ত সভায় এই আহবান জানানো হয়। টিইউসির সভাপতি প্রবীণ শ্রমিক নেতা সহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় শ্রমজীবী মানুষ ও শ্রমিক আন্দোলনের বর্তমান পরিস্থিতি এবং সাংগঠনিক বিষয়ে বিস্তারিত রিপোর্ট উপস্থাপন করেন টিইউসির সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান।

সভায় বক্তব্য রাখেন- সহসভাপতি তপন দত্ত ও মো: আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, দপ্তর সম্পাদক সাহিদা পারভীন শিখা, অর্থ সম্পাদক কাজী রুহুল আমীন, আন্তর্জাতিক সম্পাদক মাহবুবুর রহমান মজনু, আইন ও দর কষাকষি সম্পাদক মোঃ মছিউদদ্দৌলা, কেন্দ্রীয় নেতি এডভোকেট এ.কে আজাদ, এডভোকেট মন্টু ঘোষ, দেওয়ান বদিউজ্জামান প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় বলা হয়, মহামারী করোনা ভাইরাসের কারনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ্য হয়েছে শ্রমজীবী মেহনতি মানুষ। সভায় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় রেশন প্রথার মাধ্যমে সর্বস্তরের শ্রমিক কর্মচারীদের মধ্যে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সস্তা ও বাঁধা মূল্যে সরবরাহের দাবী জানানো হয়। নেতৃবৃন্দ শ্রমিক কর্মচারীদের কর্মের নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবীতেও ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোরার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com