1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

মেসিকে ছাড়াই আটে আট পিএসজির

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে খেলতে পারছেন না লিওনেল মেসি। তবে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) জয়রথ ছুটছেই। শনিবার রাতে নিজেদের মাঠে মঁপেলিয়েকে ২-০ গোলে হারিয়ে টানা অষ্টম জয় তুলে নিয়েছে মাওরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

পার্ক দেস প্রিন্সেসে মঁপেলিয়ে অবশ্য ভালোই লড়াই করেছে। পিএসজির ১৬ শটের মধ্যে ৫টি ছিল লক্ষ্যে, মঁপেলিয়ে ১০ শটে ৪টি লক্ষ্যে রাখতে পেরেছিল। কিন্তু গোলমুখ খুলতে পারেনি।

মাঠজুড়ে স্বপ্রতিভ ছিলেন নেইমার। দারুণ খেলেছেন কিলিয়ান এমবাপেও। তবে দুই তারকার কেউই গোল পাননি। ২৭ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন ইদ্রিস গোয়ি। অ্যাঞ্জেল ডি মারিয়ার কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন সেনেগালিজ মিডফিল্ডার।

jagonews24

দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষকে চাপে রাখে পিএসজি। ৬০ থেকে ৬৬ মিনিটের মধ্যে তিনটি ভালো সুযোগ হাতছাড়া করে তারা। নেইমার-এমবাপে দুজনই মিস করেন।

৮৮তম মিনিটে ডি মারিয়ার জায়গায় ড্রাক্সলারকে মাঠে নামান পচিত্তিনো। নেমেই ব্যবধান দ্বিগুণ করেন ড্রাক্সলার। নেইমারের পাস থেকে নেওয়া তার শট গোলরক্ষকের দুই পায়ের ফাঁক গলে জালে জড়ায়।

এই জয়ের পর ২৪ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে আছে পিএসজি। দুই নম্বরে থাকা মার্শেইয়ের পয়েন্ট ১৪।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com