1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: চার জেলের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

বাগেরহাট: বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় আরও তিন জেলের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পার্শবর্তী ট্রলারের জেলেরা।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে বঙ্গোপসাগরের আশারচড় এলাকা থেকে ওই তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে গতকালের বঙ্গোপসাগরের ঝড়ে চার জেলের মরদেহ উদ্ধার করা হলো।

বাংলাদেশ ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী রাইজিংবিডিকে এই তথ‌্য নিশ্চিত করেছেন।

সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, গতকাল কয়েক দফা বঙ্গোপসাগরে ঝড়ো বাতাস হয়েছে। এতে দুবলার চড় ও আশারচড় এলাকায় তিন ট্রলার ডুবে যায়। গতকাল এক জেলের ভাসমান মরদেহ উদ্ধার করে জেলেরা। তবে অন‌্য জেলেদের জীবিত উদ্ধার করলেও নিখোঁজ ছিলেন তিন জেলে। আজ সকালে জেলে ইব্রাহীম, মনির ও সরোয়ারের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com