1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

শিবগঞ্জে পদ্মায় ৪০ যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত ৩

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ: পদ্মা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবে তিনজন নিহত হয়েছেন। এতে আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী লিলিমন বেগম (৬২) ও তার নাতি সিয়ামের (৮) পরিচয় মিলেছে। আরেকজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়া বাসিন্দা স্বাস্থ্যকর্মী আসাদুর জামান আসাদ জানান, দুপুর সোয়া ২টায় বোগলাউড়ি ঘাট থেকে ৩৪-৪০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা বিশরশিয়ার উদ্দেশে যাচ্ছিল। লক্ষ্মীপুর চরের সামনে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। বিষয়টি দেখতে পেয়ে উদ্ধারের চেষ্টা চালান স্থানীয়রা। এ সময় লিলিমন ও সিয়ামসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, নৌকাডুবিতে তিনজন মারা গেছে বলে জেনেছি। অনেকে নিখোঁজ রয়েছে। থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারে অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com