1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ইনস্টাগ্রামে ৩৫ কোটি ফলোয়ারের মাইলফলকে রোনালদো

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদো, এই সময়ের অন্যতম বিশ্বসেরা ফুটবলার। বিশ্বের সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলদাতার লাইফস্টাইলও মুগ্ধ করার মতো। খাদ্যাভ্যাস, শরীরচর্চা থেকে শুরু করে ব্যক্তিত্বও আকর্ষণীয়। তাকে আদর্শ মানা লোকের সংখ্যা অগুণতি। ভক্ত-সমর্থকদের কাছে তিনি কতটা আকাঙ্ক্ষিত, সেটা বোঝা যায় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা দেখে। প্রথম ব্যক্তি হিসেবে ৩৫ কোটি ফলোয়ার পেলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

এর আগে গত জুনে ইউরো চলাকালে ৩০ কোটি ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেন রোনালদো। জানুয়ারিতে ২৫ কোটি ফলোয়ার হয় তার। সব মিলিয়ে এই বছর তার নতুন ইনস্টাগ্রাম ফলোয়ার হয়েছে ১০ কোটি!

৩৬ বছর বয়সী ফরোয়ার্ডের চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি তার ধারেকাছে নেই। ২৭ কোটি ফলোয়ার নিয়ে এই তালিকায় দ্বিতীয় সেরা ফুটবলার আর্জেন্টাইন ফরোয়ার্ড।

শুধু মেসি কেন, বিশ্বে একমাত্র রোনালদোই ৩০ কোটি ফলোয়ারের ঘর ছোঁয়া ব্যক্তি। তার পরে আছেন আমেরিকান টেলিভিশন ব্যক্তিত্ব ও মডেল কাইলি জেনার, তার ফলোয়ার ২৭ কোটি ২০ লাখ। তিন নম্বরে অভিনেতা ও পেশাদার রেসলার ডোয়াইন জনসন ২৭ কোটি ১০ লাখ ফলোয়ার নিয়ে তৃতীয় স্থানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com