1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার শ্রীবরদীতে জমি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত নকলায় রাইসকুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা: বিজিবি প্রধান ময়মনসিংহে হালুয়াঘাট থানায় আগুন রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেপ্তার শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত শেরপুরে অসহায় বৃদ্ধার পাশে বসুন্ধরা শুভসংঘ দেশে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন, ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

অভিনেতা তাপস পাল আর নেই

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : কলকাতার বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা তাপস পাল মারা গেছেন। মঙ্গলবার ভোরে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

১৯৫৮ সালের ২৯ সেপ্টেম্বর হুগলির চন্দননগরে তার জন্ম। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিলো।

মাত্র ২২ বছর বয়সে মুক্তি পায় প্রথম ছবি ‘দাদার কীর্তি’। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের।

‘গুরুদক্ষিণা’ ছবির জন্য তাকে আজীবন মনে রাখবে বাংলার দর্শকমহল।

উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে- ‘সাহেব’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘পারাবত’, ‘প্রিয়া’। সাহেব ছবির জন্য তিনি ১৯৮১ সালে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান।

বাংলা সিনেমার পাশাপাশি অভিনয় করেছেন হিন্দি ছবিতেও। অবোধ সিনেমায় মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেছেন তাপস পাল।

অভিনয়ের পাশাপাশি ২০০৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত হয়ে কৃষ্ণনগর থেকে এমপি হন তিনি।

২০১৬ সালের শেষের দিকে রোজ ভ্যালি নামে একটি চীট ফান্ডের সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সূত্র: আনন্দবাজার, এবিপি লাইভডটকম, কলকাতা২৪

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com