1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

তৃতীয় সারির নায়িকার সঙ্গে নাচ করলেন শাকিব খান

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন প্রতিনিধি : সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষ্যে নেচেছিলেন ঢালিউডের ব্যস্ত চিত্রনায়ক শাকিব খান। তবে তিনি শীর্ষস্থানীয় কোনো নায়িকার সঙ্গে নয়, নেচেছিলেন ঢাকাই সিনেমার তৃতীয় সারির এক চিত্রনায়িকার সঙ্গে। নাম নিঝুম রুবিনা। মেঘকন্যাসহ তিন চারটি ছবিতে কাজ করেছেন। পাশাপাশি মডেল হিসেবেও কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন।

নাচের আয়োজন করেছিলেন রংধনু গ্রুপ। ‘আমি তোমার মনের ভেতর’, ‘দিল দিল’, ‘আগুন লাগাইলো’ শিরোনামের তিনটি গানের সঙ্গে নেচেছেন ঢালিউডের শীর্ষ তারকা অভিনেতা শাকিব খান। তবে এই নাচে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিঝুম রুবিনা। গণমাধ্যমকে তা প্রকাশ করেছেন বেশ গর্বিতভাবে। তৃতীয় সারির একজন চিত্রনায়িকার জন্য এটা যেমন উচ্ছ্বাসের খবর তেমনি শাকিব ভক্তদের জন্য বেদনার।

এমনকি ভক্তরা শাকিবের রুচিবোধ নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের বক্তব্য তৃতীয় সারির একজন নায়িকার সঙ্গে নেচে শাকিব নিজের অবস্থানের অবনমন করলেন।

যদিও এরআগে পপির সঙ্গে ঢাকার বাইরের একটি শোয়ে পারফর্ম করেছেন শাকিব খান তাতে বেশ আলোচিত হয়েছিলেন এই জুটি। যদিও সেখানে নাচের স্টেপ দেন নি বলেই চলে শাকিব খান। তারপরও সেটা গ্রহণযোগ্য পেয়েছিল মূলত পপির মতো তারকা অভিনেত্রীর কারণে।

– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com