1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

স্ত্রীর সঙ্গে সম্পর্ক: ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম :: রবিবার, ৩ অক্টোবর, ২০২১

রংপুর: রংপুরের পীরগঞ্জে স্ত্রীর সঙ্গে সম্পর্কে অভিযোগে পারভেজ ইসলাম নামে একজন ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছেন স্বামী। স্ত্রীকেও পিটিয়ে গুরুতর আহত করেছেন তিনি। শনিবার (২ অক্টোবর) রাতে পীরগঞ্জ পৌর এলাকার সোনাকান্দর মহল্লায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে পারভেজ ওই নারীর বাড়িতে যান। এসময় দুজনকে ওই নারীর স্বামী বেদম মারধর করেন।

পরে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে পারভেজকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (৩ অক্টোবর) ভোরে মারা যান তিনি।

পারভেজ ইসলাম পীরগঞ্জ বন্দরের ইলেকট্রনিক সার্ভিসিং ব্যবসায়ী।

ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার একটি সন্তান রয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী আমিনুল ইসলাম পলাতক রয়েছেন।

পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহবুবার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক ব্যক্তিকে ধরতে ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com