1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

প্রথম হারের স্বাদ পেলো রিয়াল

  • আপডেট টাইম :: সোমবার, ৪ অক্টোবর, ২০২১

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় উড়ন্ত রিয়ালকে মাটিতে নামালো এস্পানিওল। ঘরের মাঠে কাতালান ক্লাবটি রিয়ালকে হারিয়ে দিয়েছে ২-১ গোলে। যা লা লিগায় কার্লো আনচেলোত্তির শিষ্যদের প্রথম হার।

হার মানলেও ৮ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ঘরের মাঠে ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় এস্পানিওল। এ সময় ডি বক্সের মধ্যে বল পেয়ে খুব কাছ থেকে গোল করেন রাউল ডি টমাস। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় এস্পানিওল।

বিরতির পর ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কাতালানের ক্লাবটি। এ সময় সাবেক বার্সা তারকা আলেইস ভিদাল মাঝ মাঠের একটু সামনে বল পেয়ে রিয়ালের চারজন খেলোয়াড়কে পেছনে ফেলে গোলক্ষক থিবাউট কোর্তোয়াকে একা পেয়ে গোল করেন।

৭১ মিনিটের মাথায় একটি গোল শোধ দেন করিম বেনজেমা। এ সময় বক্সের মধ্যে ঢুকে এস্পানিওলের রক্ষণভাগের খেলোয়াড়দের মাঝখান দিয়ে শট নেন। বল এস্পানিওলের গোলরক্ষক দিয়েগো লোপেজের নাগালের বাইরে দিয়ে জালে জড়ায়।

অবশ্য ৮৪ মিনিটে রিয়ালের ইডেন হ্যাজার্ডও জালের নাগাল পেয়েছিলেন। কিন্তু সেটি অফসাইডের কারণে বাতিল হয়। তাতে ২-১ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com