1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজীপুর, কামারখন্দ ও শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে শাহজাদপুর উপজেলার ডায়া এলাকা ও সকালে কাজীপুর উপজেলার ঢেকুরিয়া এবং কামারখন্দ উপজেলার নলকা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, কাজীপুর উপজেলার বিলচতর গ্রামের খোরশেদ আলমের ছেলে খলিলুর রহমান (৫৫), শাহজাদপুর উপজেলার ডায়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইমন (৮) ও পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মানিক নগর গ্রামের রহমত আলীর ছেলে মোস্তাক আলী (৪৫) ।

পুলিশ জানায়, সকালে কাজীপুর উপজেলার ঢেকুরিয়া হাটের পূর্ব পাশে রাস্তা পার হচ্ছিলেন খলিলুর রহমান। এ সময় একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া, সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকায় রাস্তা পার হবার সময় ট্রাকের ধাক্কায় নিহত হন পাবনা জেলার মোস্তাক আলী। তিনি সিরাজগঞ্জ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মরত ছিলেন। দুপুরে শাহজাদপুর উপজেলার ডায়া গ্রামে ইটবাহী ট্রলির নিচে চাপা পড়ে ইমন হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com