
ঢাকা: কারওয়ানবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান বলেন,’ আমরাও শুনেছি বসুন্ধরা মার্কেটের পেছনের দিকে প্রিন্স হোটেলের সামনে এ ঘটনা ঘটে। কয়েকজন মিলে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে ওই যুবকের মৃত্যু হয়। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারবো বলে জানান তিনি।