1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

ফুলপুরে বাসের জানালায় ট্রাকের চাপে বাকৃবি শিক্ষকের হাত বিচ্ছিন্ন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

ময়মনসিংহ: ময়মনসিংহে চলন্ত বাসে ট্রাকের চাপায় হাত হারালেন বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সহকারী অধ্যাপক হাসান মোরশেদ আলী। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে জেলার ফুলপুর উপজেলার বাশাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত হাসান মোরশেদ আলী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের সহকারী অধ্যাপক। তিনি শেরপুর শহরের চকপাঠক মহল্লার আ. মতিনের ছেলে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আহত হাসান মোরশেদ আদিল পরিবহনের একটি বাসে বিশ্ববিদ্যালয় থেকে শেরপুর যাচ্ছিলেন। অসাবধানতাবশত তার ডান হাতটি জানালার বাইরে ছিল। এসময় শেরপুর থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক বাসটিকে চাপা দেয়। এতে সঙ্গে সঙ্গে ওই শিক্ষকের হাতটি রাস্তার পাশে পড়ে যায়। পরে বাসটি নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে চালক পালিয়ে যায়।

তিনি আরও জানান, স্থানীয়রা আহত শিক্ষককে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। আহত শিক্ষকের হাতের বিচ্ছিন্ন অংশ সংগ্রহ করে অন্যান্য শিক্ষকদের মাধ্যমে ঢাকায় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।

বাকৃবি প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন জানান, রাতেই আহত সহকারী অধ্যাপক হাসান মোর্শেদকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ত্রোপচার করা হচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com