1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

বিশ্বকাপের আগে শক্ত বার্তা দিয়ে রাখলো ওমান

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ড শুরুর আগে প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ওমানে। যেখানে চার টিকিটের জন্য লড়বে আটটি দল। এই লড়াইয়ে নামার আগে শক্ত বার্তাই দিয়ে রাখলো স্বাগতিক ওমান। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে কাঁপিয়েই দিয়েছিলো তারা।

বৃহস্পতিবার আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে শেষ পর্যন্ত জিততে পারেনি স্বাগতিকরা। তবে লঙ্কানদের কঠিন পরীক্ষাই নিয়েছে তারা। ম্যাচে আগে ব্যাট করে ১৬২ রানের সংগ্রহ দাঁড় করেছিলো শ্রীলঙ্কা। জবাবে ওমান থেমেছে ১৪৩ রানে। ম্যাচটি ১৯ রানের ব্যবধানে জিতে লিড নিয়েছে সফরকারীরা।

তবে ম্যাচের শুরুটা মোটেও এতো সহজ ছিলো না শ্রীলঙ্কার জন্য। টস হেরে ব্যাট করতে নেমে ওমানের বোলারদের তোপের মুখে পড়ে তারা। নিজেদের ইনিংসের প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৩৯ রান করতে পেরেছিলো তারা। পাওয়ার প্লে’র মধ্যেই মূলত ৩ উইকেট হারায় লঙ্কানরা।

পরে দলীয় ৫১ রানে গিয়ে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরেন ভানুকা রাজাপাকশে। তার ব্যাট থেকে আসে ১৫ রান। প্রথম তিন ব্যাটারের কেউই দুই অঙ্কে যেতে পারেননি। তবে পঞ্চম উইকেট জুটিতে ম্যাচ ঘুরিয়ে ফেলে শ্রীলঙ্কা। যেখানে অবিচ্ছিন্ন থেকে ৫৭ বলে ১১১ রান যোগ করেন দাসুন শানাকা ও আভিশকা ফার্নান্দো।

মূল ঝড়টা তুলেছেন অধিনায়ক শানাকাই। তার ব্যাট থেকে আসে ২ চার ও ৫ ছয়ের মারে মাত্র ২৪ বলে ৫১ রানের ইনিংস। অন্যদিকে আভিশকা অপরাজিত থাকেন ৩ চার ও ৫ ছয়ের মারে ৫৯ বলে ৮৩ রান করে। ওমানের পক্ষে দুইটি উইকেট নেন ফায়াজ বাট।

পরে রান তাড়া করতে নেমে পাঁচ ওভারে মাত্র ২৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে ওমান। সেখান থেকে তাদেরকে ১৪৩ রান পর্যন্ত নিয়ে যাওয়ার মূল কৃতিত্ব উইকেটরক্ষক নাসিম খুশির। তিনি ২২ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। এছাড়া মোহাম্মদ নাদিম করেন ৩২ রান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com