1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

পিছিয়ে পড়েও জিতলো ব্রাজিল

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

স্পোর্টস ডেস্ক : লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে পিছিয়ে পড়েও জয় পেয়েছে ব্রাজিল। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শুক্রবার সকালে তাদের ৩-১ গোলে হারিয়েছে সেলেকাওরা। যদিও ম্যাচের ১১ মিনিটেই পিছিয়ে পড়েছিল অ্যান্থনি-মারকুইনহোসরা। এরপর ৭১, ৮৫ ও ৯০+৫ মিনিটে গোল করে জয় নিশ্চিত করে সফরকারীরা।

অবশ্য নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলেননি ব্রাজিলের পোস্টারবয় নেইমার। ব্রাজিলের হয়ে গোল করেছেন মারকুইনহোস, গ্যাব্রিয়েল বারবোসা ও অ্যান্থনি। অন্যদিকে ভেনেজুয়েলার হয়ে গোল করেন এরিক রামিরেজ।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এর আগে ১৭ বার মুখোমুখি হয়েছিল ব্রাজিল-ভেনেজুয়েলা। কিন্তু একবারও ভেনেজুয়েলা হারাতে পারেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। কিন্তু শুক্রবার সকালে ঘরের মাঠে ম্যাচের ১১ মিনিটেই লিড নিয়ে আশা জাগিয়েছিল তারা। এ সময় সোতেলদোর ক্রস থেকে ফাবিয়ান ও মারকুইনহোসের ব্যর্থতার সুযোগ নিয়ে গোল করেন ভেনেজুয়েলার এরিক রামিরিজ।

এই লিড তারা ধরে রাখে ৭০ মিনিট পর্যন্ত। বাছাইপর্বে প্রথমবার ব্রাজিলকে হারানোর স্বপ্ন বড় হতে থাকে। কিন্তু শেষ ২০ মিনিটে খেই হারায় তারা। ৭১ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেড নিয়ে জালে জড়ান মারকুইনহোস।

৮৫ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। পেনাল্টি থেকে গ্যাব্রিয়েল বারবোসা গোল করে এগিয়ে নেন দলকে। আর যোগ করা সময়ে (৯০+৫) অ্যান্থনির গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়। এ নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে টানা ৯ ম্যাচ জিতলো তিতের শিষ্যরা।

এই জয়ে ৯ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এক ম্যাচ জিতলেই রেকর্ড সংখ্যকবারের মতো বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিবে ব্রাজিল।

নেইমার-জেসাসদের পরবর্তী ম্যাচ ১১ অক্টোবর কলম্বিয়ার মাঠে। পরের ম্যাচ খেলবে উরুগুয়ের বিপক্ষে।

লাতিন আমেরিকা অঞ্চল থেকে চারটি দল সরাসরি খেলবে ২০২২ কাতার বিশ্বকাপে। পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকা দল আন্তঃমহাদেশীয় বাছাইপর্বে খেলার সুযোগ পাবে। সেখানে ভালো করলে টিকিট মিলবে বিশ্বকাপের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com