1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

মাইলফলক ছোঁয়ার ম্যাচে গোল পেলেন রোনালদো

  • আপডেট টাইম :: রবিবার, ১০ অক্টোবর, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইউরোপের ফুটবল খেলুড়ে দেশগুলোর খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলার মাইলফলক শনিবার রাতে স্পর্শ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপের আয়োজক কাতারের বিপক্ষে এদিন তিনি রেকর্ড ১৮১তম ম্যাচে মাঠে নামেন। পেছনে ফেলেন সার্জিও রামোসকে (১৮০)। মাইলফলক ছোঁয়ার ম্যাচে গোলও পেয়েছেন তিনি। তার গোলে ভর করে কাতারকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল।

ঘরের মাঠে আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচের শুরুতে বেশ কয়েকবার সুযোগ পেয়েও গোল করতে পারেননি রোনালদো। তবে ৩৭ মিনিটে কাতারের রক্ষণভাগের খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে আসা বল থেকে গোল করেন তিনি। ক্রসে তাকে গোলে সহায়তা করেন ম্যানইউ সতীর্থ দিয়েগো দালত।

এটা ছিল জাতীয় দলের হয়ে তার রেকর্ড ১১২তম গোল। যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

বিরতির পর (৪৮ মি.) হোসে ফন্টে গোল করে ব্যবধান বাড়ান। আর ৯০ মিনিটে অভিষিক্ত রাফায়েল লিয়াও এর ক্রস থেকে হেডে গোল করেন আন্দ্রে সিলভা। তাতে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় ফার্নান্দো সিলভার শিষ্যদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com