1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

বড় জয়ে বিশ্বকাপের আরও কাছে ইংল্যান্ড

  • আপডেট টাইম :: রবিবার, ১০ অক্টোবর, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শনিবার রাতে অ্যান্ডোরার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। ‘আই’ গ্রুপের এই ম্যাচে বড় জয় পেয়েছে ইংলিশরা। অ্যান্ডোরাকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে।

এই জয়ে ৭ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে ইংল্যান্ড। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আলবেনিয়া। ১৪ পয়েন্ট নিয়ে পোল্যান্ড আছে তৃতীয় স্থানে।

অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ অ্যান্ডোরার বিপক্ষে গ্যারেথ সাউথগেট অধিনায়ক হ্যারি কেনকে নামাননি। কিন্তু হ্যারি না নামলেও তার সতীর্থরা দারুণ খেলেছে।

এই ম্যাচে ইংল্যান্ডের হয়ে প্রথম গোলের দেখা পেয়েছেন বেন চিলওয়েল ও জ্যাক গ্রিলিশ। চিলওয়েল ম্যাচের ১৭ মিনিটে গোল করে গোল উৎসবের সূচনা করেন। আর গ্রেলিশ ৮৬ মিনিটে গোল করে সেটার সমাপ্তি টানেন। মাঝে গোল করেন বুকায়ো সাকা (৪০ মি.), ট্যামি আব্রাহাম (৫৯ মি.) ও জেমস ওয়ার্ড-প্রোসি (৭৯ মি.)। তাতে ১৪ বছর পর অ্যান্ডোরার মাঠে খেলতে গিয়ে ৫-০ ব্যবধানের জয় নিয়ে দেশে ফিরে ইংল্যান্ড।

এই ম্যাচটি অবশ্য ইতিহাসও গড়েছে। এই প্রথম ইংল্যান্ডের কোনো ম্যাচ সম্পূর্ণ মহিলা রেফারি ও তার সহযোগীদের দ্বারা পরিচালিত হলো। এই ম্যাচটি পরিচালনা করেন কাতেরিনা মনজুল। তার সহযোগী ছিলেন মারিয়ানা স্ট্রিলেটসকা ও ভিতলানা গ্রুশকো। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ছিলেন স্টেফানি ফ্রাপার্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com