1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

বাড়ল স্বর্ণের দাম : ভরি ৬১ হাজার ৫২৭ টাকা

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

অর্থ ও বানিজ্য ডেস্ক : দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণে এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ ক্রয়মূল্য হবে ৬১ হাজার ৫২৭ টাকা।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল বুধবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে ও দেশীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বাড়ার কারণে এ মূল্য বাড়িয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬১ হাজার ৫২৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫৯ হাজার ১৯৪ এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ৫৪ হাজার ১৭৯ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৪১ হাজার ৪০৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম পূর্বের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে।

নতুন নির্ধারিত দরে ২২, ২১ ও ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ১৬৬ টাকা।

তারও আগে গত বছরের ১৯ ডিসেম্বর স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। দেশীয় মুদ্রার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় দাম বাড়ানোর কথা বলেছিল সংগঠনটি। ওই সময়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছিল ৫৯ হাজার ১৯৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫৫ হাজার ৬৯৬ এবং ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৫০ হাজার ৬৪০ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com