1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

অসুস্থ হয়ে এজলাস কক্ষেই শুয়ে পড়েন পরীমনি

  • আপডেট টাইম :: রবিবার, ১০ অক্টোবর, ২০২১

বিনোদন ডেস্ক : রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকের মামলায় রোববার (১০ অক্টোবর) আদালতে হাজিরা দিতে এসে তীব্র অসুস্থ হয়ে এজলাস কক্ষে শুয়ে পড়েন পরীমনি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে জামিন শুনানির পর এ ঘটনা ঘটে। এদিকে, আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেছেন।

রোববার দুপুর পৌনে ২টার দিকে আদালতে হাজির হন পরীমনি। এজলাসের সামনের বেঞ্চে বসে থাকেন তিনি। ওই সময় তাকে অসুস্থ দেখাচ্ছিল। তার আইনজীবীও অসুস্থতার বিষয়টি জানান।

২টা ১২ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়। এ সময় বেঞ্চ থেকে উঠে আসামির কাঠগড়ায় যান পরীমনি। শুনানি চলাকালে পরীমনি সেখানে ছটফট করছিলেন। মুখের মাস্ক সরিয়ে শ্বাস নিচ্ছিলেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। পরে তিনি ওই আদালত থেকে বের হয়ে পাশের আদালতের সামনে গিয়ে দাঁড়ান। সেখানে গণমাধ্যমকর্মীরা পরীমনির ছবি, ভিডিও করতে ভিড় জমান। পুলিশ ভিড় কমানোর চেষ্টা করে। পরে পরীমনি আবার আদালতের ভিতরে চলে যান। সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন পরীমনি। কবীর হাওলাদারের পায়ের ওপর মাথা দিয়ে বসে থাকেন পরীমনি। পরে তার মাথায় পানি দেওয়া হয়। এর পর বেঞ্চের ওপর শুয়ে পড়েন তিনি। পরে কিছুট সুস্থ বোধ করলে আদালত থেকে চলে যান পরীমনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com