1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ধোনির ব্যাটে ফাইনালে চেন্নাই

  • আপডেট টাইম :: সোমবার, ১১ অক্টোবর, ২০২১

স্পোর্টস ডেস্ক : আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি আগে ব্যাট করে ৫ উইকেটে ১৭২ রান তোলে। জবাবে শেষ ওভাবে মাহেন্দ্র সিং ধোনির ব্যাটে ভর করে ২ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় চেন্নাই। নবমবারের মতো ফাইনাল নিশ্চিত করে। ধোনি ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন।

শেষ ওভারে জয়ের জন্য চেন্নাইর প্রয়োজন ছিল ১৩ রান। শেষ ওভারের প্রথম বলেই আউট হন মঈন আলী। তবে প্রান্ত বদল করে স্ট্রাইক নেন ধোনি। দ্বিতীয় ও তৃতীয় বলে ক্যাপ্টেন কুল পরপর ২টি চার মারেন। পরের বলে ওয়াইড হয়। তাতে জয়ের জন্য শেষ ৩ বলে ৪ রান দরকার ছিল চেন্নাইর। চতুর্থ বলকে বাউন্ডারি ছাড়া করে চেন্নাইয়ের জয় নিশ্চিত করেন ধোনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com