1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার রেকর্ড আওয়ামী লীগের নেই : মতিয়া চৌধুরী

  • আপডেট টাইম :: সোমবার, ১১ অক্টোবর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার রেকর্ড শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি।

রোববার (১১ অক্টোবর) বেলা এগারোটায় তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরের মুজিব শতবর্ষ মঞ্চে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

মতিয়া চৌধুরী বলেন, আমরা তো ষড়যন্ত্র করে ক্ষমতায় আসিনাই। শেখ হাসিনা বা আওয়ামী লীগের সেই রেকর্ড নেই। শেখ হাসিনা সাদা দুধের মতো পরিস্কারের রাজনীতি করেন। আর অন্যেরা অন্ধকারের রাজনীতি করেন, কালো রাজনীতি করেন। সত্য এক সময় প্রকাশিত হয়, মিথ্যা বাতিল হয়।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের যে অফিস তার বাইরে এক’শ গজ যাওয়ার মতো ক্ষেম (ক্ষমতা) আপনাদের নেই। নির্বাচন যথাসময়ে হবে। লাফালাফি না করে আপনারা বরং মানুষের কাছে যা আকাম-কুকাম করছেন, মাফ চেয়ে মানুষের মন ভিজাতে চেষ্টা করেন। কর্ম দিয়ে মানুষের কাছে হিসাব দিয়ে আমরাও যাব।

এসময় তিনি বলেন, আমরা নেত্রীকে অনুসরণ করি। শেখ হাসিনা সম্পর্কে একটা কথাই বলি যে, যতক্ষণ তোমার হাতে দেশ, পথ হারবে না বাংলাদেশ।

এদিন তিনি তার নিজস্ব তহবিল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫৩০ জন এসএসসি ও দাখিল পরীক্ষার্থীর মাঝে এক হাজার করে অর্থ বিতরণ করেন। এছাড়াও টিআর ও কাবিটা’র বরাদ্দ থেকে ৬৩২টি মসজিদ, ৬৯টি কবরস্থান, ৮০টি মন্দির, ১৬টি গীর্জা ও ২০টি শ্মশানে ১০-১৫ হাজার করে আর্থিক অনুদান বিতরণ করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার গোলাম ফারুক, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, অন্যঅন্য নেতৃবৃন্দ ও অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠানের দায়িত্বরত ব্যক্তি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে বিকেলে একইভাবে নির্বাচনী এলাকা নকলায় বিভিন্ন ধর্মী প্রতিষ্ঠান ও পরীক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com