1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

ভালুকায় মাকে খুনের দায়ে ছেলের মৃত্যুদণ্ড

  • আপডেট টাইম :: সোমবার, ১১ অক্টোবর, ২০২১

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কবীর উদ্দিন ভূইয়া।

তিনি জানান, ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার ডুগুলিয়া পাড়া এলাকায় জমি সংক্রান্ত ঘটনায় ২০১৮ সালের ২৩ ডিসেম্বর মা মরিয়ম বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে মো. মস্তুফা (৫০)। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের অপর ছেলে মো. শাহ জালাল বাদি হয়ে ঘটনার দিনই ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

ওই মামলার দীর্ঘ তদন্ত শেষে ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি পুলিশ আদালতে মো. মস্তুফাকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com