1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

  • আপডেট টাইম :: সোমবার, ১১ অক্টোবর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আবদুল কাদেরের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে ধনকুবের মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার (১২ অক্টোবর) তাকে ডিবি কার্যালয়ে যেতে বলা হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) বিকেলে ডিবি’র গুলশান বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান এ তথ‌্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মুসা বিন শমসেরের ছেলেকে ইতোমধ্যে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তার কাছ থেকে কিছু তথ্য মিলেছে। অতিরিক্ত সচিব পরিচয় দেওয়া আব্দুল কাদেরের সঙ্গে মুসা বিন শমসেরের সংশ্লিষ্টতা পেয়েছি। মূলত, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাকে ডাকা হয়েছে।’

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল কাদের ও মুসা বিন শমসেরকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে।

সম্প্রতি আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে ডিবি। পরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে আব্দুল কাদের নিজেকে ধনকুবের মুসা বিন শমসেরের প্রতিষ্ঠান ডেটকোর আইন উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com