1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইউরোপ অঞ্চল থেকে কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে জার্মানি। সোমবার (১১ অক্টোবর) দিবাগত রাতে ‘জে’ গ্রুপে নিজেদের অষ্টম ম্যাচে নর্থ মেসিডোনিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে দুই ম্যাচ হাতে রেখেই কাতার বিশ্বকাপে জায়গা করে নেয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

৮ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তারা আছে শীর্ষে। সমান ম্যাচ থেকে দ্বিতীয় স্থানে থাকা রোমানিয়ার সংগ্রহ ১৩ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা নর্থ মেসিডোনিয়ার সংগ্রহ ১২ পয়েন্ট। শেষ দুই ম্যাচ জিতলেও রোমানিয়া কিংবা মেসিডোনিয়ার পক্ষে জার্মানিকে ধরা সম্ভব নয়। ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ১০টি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আরও ১০টি দল সুযোগ পাবে প্লে-অফ খেলার।

প্রথম দেখায় ২-১ গোলে জয় পাওয়া নর্থ মেসিডোনিয়া তাদের ঘরের মাঠ তোসে প্রোয়েস্কি অ্যারেনায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ম্যাচের ৫০ মিনিট পর্যন্ত আটকে রাখে। এরপর খেই হারায়। পরবর্তী ৩৩ মিনিটে হজম করে চার-চারটি গোল।

৫০ মিনিটের মাথায় পাল্টা আক্রমণে থমাস মুলার বল নিয়ে ঢুকে পড়েন বক্সের মধ্যে। তাকে রুখতে বেশ সামনে চলে আসেন মেসিডোনিয়ার গোলরক্ষক স্টোল দিমিত্রিয়েভেস্কি। মুলার তাকে পরাস্ত করার চেষ্টা না করে বামদিকে বল দেন কাই হার্ভেটজকে। তাকে রোখার চেষ্টা করে ব্যর্থ হন গোলরক্ষক। নিশ্চিন্তমনে হার্ভেটজ ফাঁকা পোস্টে বল জড়ান।

৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টিমো ভেরনার। এ সময় সেট পিস থেকে থমাস মুলার বক্সের মধ্যে বল দেন ভেরনারকে। তখন তার সামনে কেবল গোলরক্ষক। জোরালো শটে তার নাগালের বাইরে দিয়ে বল জালে পাঠান চেলসি ফরোয়ার্ড।

৭৩ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন ভেরনার। এ সময় বক্সের মধ্যে তাকে বল দেন ফ্লোরিয়ান। বল পেয়ে ১৫ গজ দূর থেকে বাকানো শটে দূরের পোস্টের ওপরের অংশ দিয়ে জালে জড়ান।

৮৩ মিনিটে মেসিডোনিয়ার পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন জার্মানির ১৮ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার জামাল মুজিয়ালা। এটা ছিল জাতীয় দলের হয়ে তার করা প্রথম গোল।

শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে হানসি ফ্লিকের শিষ্যরা। নিশ্চিত করে ২০২২ বিশ্বকাপে খেলা।

যদিও ২০১৮ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল তারা। আর ২০২০ ইউরোর শেষ ষোলোর গণ্ডি পেরুতে পারেনি ২০১৪’র বিশ্ব চ্যাম্পিয়নরা। এখন দেখার বিষয় নতুন কোচের তত্ত্বাবধানে কাতার বিশ্বকাপে কতোদূর যেতে পারেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com