1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

ঢাকা: স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি। হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য কয়েকদিন সময় লাগতে পারে, তাই হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন বেশকিছু দিন ধরেই অসুস্থ বোধ করছেন। তাই, পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে গত ১০ এপ্রিল করোনা শনাক্ত হলে খালেদা জিয়াকে সিটি স্ক্যানের জন্য ১৫ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ২৭ এপ্রিল তাকে এভারকেয়ারে ভর্তি করা হয়। করোনার ডেল্টা ভ‌্যারিয়েন্ট বাংলাদেশে হানা দিলে ১৯ জুন ব্যক্তিগত মেডিক্যাল টিমের পরামর্শে তাকে বাসায় নিয়ে আসা হয়। ৯ মে খালেদা জিয়ার নমুনা পরীক্ষার ফল ‘করোনা নেগেটিভ’ আসার খবর জানায় বিএনপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com