1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

ফেনীতে লরিচাপায় প্রাণ গেলো ৩ শ্রমিকের

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় লরিচাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের সমিতি বাজার এলাকার ঢাকামুখী লাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুরের ভাতৃপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে সাজু (২২), একই এলাকার মোতালেব হোসেনের ছেলে মোশাররফ হোসেন (২২) ও যুগারপাড়া এলাকার আবদুল কুদ্দুসের ছেলে জহিরুল ইসলাম (৫০)।

নিহতদের সহকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা সবাই নিজকুঞ্জরা বিসিক শিল্প নগরীতে একটি জুতা কারখানায় কাজ করতেন।বৃহস্পতিবার ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য তারা রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় ঢাকামুখী লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তিনজনের মরদেহ ও চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মনিরুল ইসলাম ভূঁইয়া তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় লরিতে থাকা নোয়াখালীর মাইজদী সদর এলাকার এনায়েত উল্লাহর ছেলে মহি উদ্দিনকে আটক করা হয়েছে। এছাড়া লরিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com