1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

চট্টগ্রামে বাসা থেকে দুই সন্তানসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

চট্টগ্রাম: চট্টগ্রামের পাঁচলাইশ থানার মুরাদপুর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে মা ও তার দুই শিশু সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নিহতদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওসি জানান, মা ও দুই শিশু সন্তানের লাশ ওড়নার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মায়ের বয়স আনুমানিক ৩০/৩২ বছর। দুই ছেলে-মেয়ের মধ‌্যে মেয়ের আনুমানিক বয়স ৭ বছর এবং ছেলের ২ বছর। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ এ ব্যাপারে বিস্তারিত অনুসন্ধান শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com