1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

কুমিল্লায় বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত, আহত ১০

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

কুমিল্লা: কুমিল্লায় বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শনিবার (১৬ অক্টোবর) রাত ৯ টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে জেলার বুড়িচং উপজেলার ময়নামতির কাটাজঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লা সদর উপজেলার রত্নবতী গ্রামের আছমত আলীর ছেলে আবু সাঈদ (৫০) ও তার স্ত্রী রুমি আক্তার (৪৫)।

রাত ১১টার দিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ময়নামতি এলাকায় কোম্পানীগঞ্জগামী তিশা গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস একইমুখী একটি  সিএনজি চালিত অটোরিকশাকে পেছন দিক থেকে চাপা দেয়।

বাসটি অটো রিকশাটিকে চাপা দিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে একজন নারী নিহত হন। এছাড়া ময়নামতি জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার স্বামী নিহত হন। এ ঘটনায় বাস ও অটোরিকশার অন্তত ১০ জন যাত্রী আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com