1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

৬ গোলের ম্যাচে হারলো রোনালদো-রাশফোর্ডরা

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে লেস্টার সিটির মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে জয় পায়নি রেড ডেভিলসরা। ৬ গোলের থ্রিলার ম্যাচে হেরে গেছে ৪-২ ব্যবধানে।

এর মধ্য দিয়ে রেকর্ড ২৯ অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকার স্বপ্নীল যাত্রারও ইতি ঘটলো তাদের। পাশাপাশি এ নিয়ে লিগে টানা তৃতীয় ম্যাচে হারলো রোনালদো-রাশফোর্ডরা।

লেস্টারের মাঠে অবশ্য শুরুতে লিড নিয়েছিল ওলে গুনার শুলসারের শিষ্যরা। কিন্তু শেষ দিকে তিনটি গোল হজম করে হার মানে তারা।

১৯ মিনিটে ম্যানইউর ম্যাসন গ্রিনউড গোল করে এগিয়ে নেন দলকে। তবে ৩১ মিনিটে লেস্টারের ইউরি তিয়েলেমান্স গোল করে সমতা ফেরান। ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর ৭৮ মিনিটে লেস্টারের ক্যাগলার সয়ুনকু গোল করে এগিয়ে নেন দলকে। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি তারা। ৮২ মিনিটে ম্যানইউর মার্কাস রাশফোর্ড গোল করে সমতা ফেরান। কিন্তু পরের মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। এ সময় গোল করেন লেস্টারের জিমি ভার্ডি। আর ৯০+১ মিনিটে পাস্তন ডাকার গোলে ৪-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দ্য ফক্সেসরা।

এই হারে ৮ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে নেমে গেছে ম্যানইউ। অন্যদিকে ৮ ম্যাচ থেকে ১১ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের একাদশতম স্থানে উঠে এসেছে লেস্টার সিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com