1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

নোয়াখালী: বঙ্গোপসাগর উত্তাল হওয়ায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে।

সোমবার (১৮ অক্টোবর) দুপুর থেকে হাতিয়া-ঢাকা লঞ্চ চলাচল, হাতিয়া-চট্টগ্রাম ও হাতিয়া-ভোলা স্টিমার চলাচল এবং হাতিয়া-বয়ারচর সি-ট্রাক চলাচল করা হয়।

জেলা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, বাতাসের চাপে তারতম‌্যের কারণে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। তাই, সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সব নৌযানকে নিরাপদে তীরের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম হোসেন বলেন, ‘মানুষের জানমাল রক্ষায় সোমবার (১৮ অক্টোবর) দুপুর থেকে হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ আছে। সব নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেছেন, ‘সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নৌ চলাচল শুরু হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com