1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

গোপালগঞ্জে পিকআপ ভ্যান-নসিমন সংঘর্ষ, নিহত ৩

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

গোপালগঞ্জ: গোপালগঞ্জে পিকআপ ভ্যান ও নসিমনের মধ্যে সংঘর্ষে তিন মৎসজীবী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকাল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসকের গোপালগঞ্জ সদর উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের রমেশ বিশ্বাসের ছেলে মঙ্গল বিশ্বাস (২৫), আক্কাস সরদারের ছেলে লিমন সরদার (৩০) ও মো. আতিয়ার হোসেনের ছেলে মো. জোবায়ের হোসেন (২৬)।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ওই তিন ব‌্যক্তি টেকেরহাট এলাকা থেকে মাছ নিয়ে নসিমনে করে নিজামকান্দি গ্রামে ফিরছিলেন। গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মোড় দিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে ওঠার সময় গোপালগঞ্জগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে মঙ্গল বিশ্বাস নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় অপর দুই জনকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিমন সরদার ও মো. জোবায়ের হোসেনকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com