1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

প্রতিপক্ষের ওপর ফের ধ্বংসলীলা চালালো বায়ার্ন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

স্পোর্টস ডেস্ক : রোববার বুন্দেসলিগায় বায়ার লেভারকুসের বিপক্ষে মাত্র ৭ মিনিটের ব্যবধানে চারটি গোল করেছিল বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষের ওপর নির্মম সেই ধ্বংসলীলা আরও একবার চালাতে দেখা গেলো লেভানডস্কি-সানেদের।

চ্যাম্পিয়নস লিগে গ্রুপ ‘ই’-এর ম্যাচে গতকাল রাতে বেনফিকাকে ৪-০ গোলে হারায় বায়ার্ন মিউনিখ। আর এই চারটি গোল বাভারিয়ানরা করে মাত্র ১২ মিনিটের ব্যবধানে। ধ্বংসযজ্ঞের শুরুটা লেরয় সানের। আর বেনফিকার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রবার্ট লেভানডস্কি।

বার্সেলোনাকে আগের ম্যাচে হারিয়ে দেওয়া বেনফিকা ঘরের মাঠ এস্তাদিও দা লুজে বায়ার্নকে প্রায় ৭০ মিনিটের মতো আটকে রেখেছিল। এরপরই চরম আক্রমণাত্মক ফুটবল খেলা বায়ার্ন ছোটায় গোলের বান। সানে ৭০ এবং ৮৪ মিনিটে দুটি গোল করেন।

মাঝে ৮০ মিনিটে আত্মঘাতী গোল করেন এভারটন সোয়ারেস। ৮২ মিনিটে স্কোরশিটে নাম তোলেন লেভানডস্কি। লিওনেল মেসি, জর্জিনহোদের সঙ্গে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে থাকা এই পোলিশ তারকার চলতি মৌসুমে এটা ছিল ১৬তম গোল।

বায়ার্নের জয়ের রাতে এবারের চ্যাম্পিয়নস লিগে প্রথম জয়ের মুখ দেখেছে বার্সেলোনাও। ন্যু ক্যাম্পে কাল ডিনামো কিয়েভকে ১-০ গোলে হারিয়েছে বার্সা। ম্যাচের একমাত্র গোলটি করেন ডিফেন্ডার জেরার্ড পিকে। ৩৬ মিনিটে জর্দি আলবার ক্রস ভলিতে জালে জড়ান পিকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com