1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

মামলার পর আবার নিজ মোটরসাইকেলে আগুন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

ঢাকা: পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন এক রাইড শেয়ারিং চালক। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর পলাশী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনার পরপরই মোটরসাইকেল চালককে থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় কেন তিনি মোটরসাইকেলে আগুন দিলেন।

তিনি পুলিশকে জানান, মূলত মামলা হওয়ায় ক্ষুব্দ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন। পুলিশের এই ঝামেলা থেকে বাঁচতে রাইড শেয়ারিং আর করবেন না বলেও নিশ্চিত করেন।

সন্ধ্যায় লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম মোরশেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে ট্রাফিক সার্জেন্টের কাছ থেকে মামলা খাওয়ার পর ইলিয়াস মিয়া নামের ওই ব্যক্তি নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সার্জেন্ট তাকে ১ হাজার টাকা জরিমানা করতে গেলে ইলিয়াস রেগে যান। এরপর তিনি গাড়িতে আগুন দেওয়ার সিদ্ধান্ত নেন। যার ভিডিও ফুটেজ ইলিয়াস নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করে দেন।

প্রসঙ্গত, এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডায় নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন এক চালক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com