1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

মিতু হত্যায় অস্ত্র সরবরাহকারী আসামি ভোলা বেনাপোলে গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

চট্টগ্রাম: চট্টগ্রামের আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় অন্যতম আসামি অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ভোলাকে বেনাপোল সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে পিবিআই।

শনিবার (২৩ অক্টোবর) ভোরে ভারতে পালিয়ে যাওয়ার সময় ভোলাকে গ্রেপ্তার করা হয়।

মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক সন্তোষ চাকমা ভোলাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

পিবিআই সূত্র জানায়, আলোচিত মিতু হত্যা মামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গুলি সরবরাহ করেছিলেন এহেতেশামুল হক ভোলা। ইতোপূর্বে গ্রেপ্তার হয়ে কারাভোগ করে বেশ কিছুদিন জামিনে ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে পুনরায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তিনি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। আদালত তাকে নিম্ন আদালতে আত্মসমর্পনের আদেশ দেন।

তবে বিচারিক আদালতে আত্মসমর্পন না করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ভোলা। খবর পেয়ে পিবিআই অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারত সীমান্তের বেনাপোল বাজারের দুর্গাপুর বাজার রোড থেকে ভোলাকে গ্রেপ্তার করে পিবিআই।

গ্রেপ্তারের পর তাকে বেনাপোল থেকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই মামলার প্রধান আসামি হিসেবে কারাবন্দি আছেন সাবেক আলোচিত পুলিশ সুপার মিতুর স্বামী বাবুল আক্তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com