1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৯ দিন পর আবারও খুলছে শাহজালাল মাজারের দানবাক্স সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী শেরপুর সরকারি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক সন্ত্রাসী হামলায় আহত জাহিদ হাসানের বাসায় জামায়াত নেতারা সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’ টানা বৃষ্টিতে সাজেকে আটকা চার শতাধিক পর্যটক প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

শ্রীবরদীতে স্ট্যাম্পে স্বাক্ষর না দেওয়ায় বেড়া দিয়ে বসতবাড়ি অবরুদ্ধ

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে গ্রাম্য বিচারে বৈঠকে স্ট্যাম্পে স্বাক্ষর না দেওয়ায় বাঁশ দিয়ে বসতবাড়ির সামনে বেড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার তাতিহাটী ইউনিয়নের ঝালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগী ঝালুপাড়া গ্রামের মৃত ময়দান আলীর ছেলে মমতাজ আলী (৫৫) ও তার পরিবার প্রায় এক সপ্তাহ থেকে গরু ছাগল গোয়াল ঘর থেকে বাহির করতে পারছেন না বলে অভিযোগ তুলেছেন।

মমতাজ আলী জানান, ঝালুপাড়া গ্রামের মৃত মকবুল মুন্সীর ছেলে মনি মিয়া (৪০) গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধ নিষ্পত্তির জন্য ওই গ্রামের বাছেদ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গ্রাম্য আপোষ-মিমাংসার বৈঠকে বসেন। বৈঠকে তিনশ টাকার ননজুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর চায় কালাম, ছালুম উদ্দিন, কাপাসু, বাছেদ আলীসহ উপস্থিত ব্যক্তিরা। আমি স্বাক্ষর না দেওয়ায় বৈঠক ভেঙ্গে দেওয়া হয়।

এরপর গত শনিবার সকালে মনি মিয়া (৪০) শাহজাহান (৫০) জালাল মিয়া (৪০) ও ইমান আলী (৪৫)সহ প্রায় ৩০-৪০ জন এসে আমার বসতবাড়ির সামনে বাঁশের বেড়া দিয়ে আমাদেরকে অবরুদ্ধ করে। ফলে আমি প্রায় এক সপ্তাহ অবরুদ্ধ আছি।

এ ব্যাপারে গণ্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যে বাছেদ আলী বলেন, মমতাজ আলী আমার চাচা। জমি নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে। বিষয়টি আমরা পারিবারিকভাবে বসে মিমাংসা করেছিলাম। আপোষ নামায় মমতাজ আলী স্বাক্ষর না করায় বিরোধটি মিমাংসা করা সম্ভব হয়নি।

অভিযুক্ত মনির মিয়া বলেন, এলাকার লোকজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গগণ আপোষের জন্য তার নিকট স্ট্যাম্পে স্বাক্ষর চেয়েছিল। এছাড়াও তার গরু বাছুর আমাদের ধান ক্ষেত নষ্ট করার জন্য বাঁশ দিয়ে বেড়া দিয়েছি।

তাতিহাটী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ছামিউল হক বলেন, আমি গত শনিবার (২৩ অক্টোবর) সকালে বাঁশ দিয়ে বেড়া দেওয়া দেখে এসেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com