1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

ফেনী থেকে চট্টগ্রাম কারাগারে বাবুল আক্তার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

চট্টগ্রাম: চাঞ্চল্যকর মিতু হত্যা মামলায় বাদী হিসেবে নারাজির শুনানিতে অংশ নেওয়ার জন্য সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে ফেনী থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে কড়া নিরাপত্তায় পুলিশের একটি টিম তাকে নিয়ে চট্টগ্রাম কারাগারে পৌঁছায়।

জাগো নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম।

তিনি বলেন, ‘দুপুর ১টার দিকে বাবুল আক্তারকে ফেনী থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়েছে। আগামীকাল (বুধবার) একটি মামলার শুনানিতে অংশ নিতে তাকে আদালতে পাঠানো হবে।’

জানা গেছে, মিতু হত্যাকাণ্ডে দুটি মামলা হয়। প্রথম মামলার বাদী তার স্বামী বাবুল আক্তার। কিন্তু মামলার তদন্তে হত্যাকাণ্ডে বাদী বাবুলের সম্পৃক্ততা পায় তদন্ত কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা। তাই ওই মামলায় গত ১৬ মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন তিনি। একই দিন পাঁচলাইশ থানায় মিতুর বাবা মোশাররফ বাদী হয়ে আরেকটি হত্যা মামলা করেন। দ্বিতীয় মামলায় প্রধান আসামি করা হয় বাবুল আক্তারকে। সে মামলায় গ্রেফতার হয়ে কারাগারে বাবুল।

এদিকে, প্রথম মামলায় পিবিআইয়ের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে গত ১৪ অক্টোবর নারাজির আবেদন করেন বাবুলের আইনজীবী। আদালত আবেদনটির শুনানির তারিখ বুধবার (২৭ অক্টোবর) নির্ধারণ করেছেন। শুনানিতে অংশ নিতে বাবুলের আইনজীবীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে আদালতে হাজির করা হচ্ছে।

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। ওই সময় এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com