1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

নোয়াখালীতে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে আবু ছায়েদ মো. রিপন (৫০) নামে স্থানীয় এক আওয়ামী নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রিপন উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তালুয়া চাঁদপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি চৌমুহনী চৌরাস্তায় লাল সবুজ পরিবহনের কাউন্টার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, পরিবহনের কাউন্টার বন্ধ করে গভীর রাতে বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে বাড়ির কাছেই কুপিয়ে হত্যা করে। ভোরে পথচারীরা মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

স্থানীয়রা জানান, আবু ছায়েদ রিপনের সঙ্গে স্থানীয়ভাবে কারও কোনো শত্রুতা ছিল না। তার বড়ভাই মারা যাওয়ার পর ভাবিকে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান আছে। এর আগে ভাইয়ের সংসারের আরও দুটি ছেলে সন্তান আছে। নিহত রিপন পরিবহন কাউন্টার ছাড়াও ঠিকাদারি ব্যবসা করতেন। তিনি স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের অত্যন্ত ঘনিষ্ঠ লোক ছিলেন।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার ক্লু উদঘাটনে ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকেও (সিআইডি) পাঠানো হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পদক্ষেপ নেবে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com