1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

মাগুরায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

মাগুরা: মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের সাইত্রিশ এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। শুক্রবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তার নাম আবুল কাশেম (৪৫)। তিনি সদরের হাজরাপুর গ্রামের আকবর মোল্যার ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিকেল সাড়ে চারটার দিকে মাগুরা থেকে ঝিনাইদহ যাওয়ার সময় জনতা পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি সবজি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস ও ট্রাক রাস্তার পাশের খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com