1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

সিলেটে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীরা জানান, জাফলং হতে ছেড়ে যাওয়া সিলেটগামী প্রাইভেটকারের (ঢাকা-মেট্রে-ল- ২৯-৫৪৩৩) সঙ্গে সিলেট থেকে সবজি নিয়ে দরবস্ত বাজারের উদ্দেশে যাওয়া সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।

নিহতরা হলেন, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আক্তার হোসেন ওরফে হোসেন আহমদ (৩৫) ও হাজিপুর গ্রামের আকবর আলীর ছেলে আব্দুস শুকুর (৪৯)।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ বলেন, পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com