1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

যুগ্ম-সচিব পদোন্নতির তালিকায় ১৩ ডিসি-পিএস

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : জনপ্রশাসনে এবার উপ-সচিব থেকে যুগ্ম-সচিব পদে ২১৩ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এ পদোন্নতির তালিকায় তিনজন জেলা প্রশাসক (ডিসি) ও সরকারের নয়জন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর একজন একান্ত সচিব (পিএস) রয়েছেন।

শুক্রবার (২৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যুগ্ম-সচিব পদে পদোন্নতির আদেশ জারি করা হয়।

জেলা প্রশাসক পদটি উপ-সচিব পদমর্যাদার। সাধারণত সরকারের আস্থাভাজন কর্মকর্তাদের এ পদে নিয়োগ দেওয়া হয়। অন্যদিকে সাধারণত উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তারা মন্ত্রীদের একান্ত সচিব হিসেবে দায়িত্বপালন করে থাকেন।

যুগ্ম-সচিব পদে পদোন্নতি পেয়েছেন- চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার, নীলফামারীর জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী ও গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।

এছাড়া অর্থমন্ত্রীর একান্ত সচিব (পিএস) ফেরদৗস আলম, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মনিরা বেগম, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর পিএস আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, শিক্ষামন্ত্রীর পিএস আব্দুল আলীম খান, শিল্পমন্ত্রীর পিএস মো. আব্দুল ওয়াহেদ, বস্ত্র ও পাট মন্ত্রীর পিএস পরিতোষ হাজরা, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর পিএস সেবাস্টিন রেমা, পররাষ্ট্রমন্ত্রীর পিএস দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর পিএস মো. কায়েসুজ্জামান, তথ্য ও সম্প্রচারমন্ত্রীর পিএস মো. আরিফ নাজমুল হাসান যুগ্ম-সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com