1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

বার্সায় ফেরার স্বপ্ন মেসির

  • আপডেট টাইম :: সোমবার, ১ নভেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক লিওনেল মেসির। আর্থিক সঙ্কটের কারণে বাধ্য হয়ে ন্যু ক্যাম্প ছাড়তে হয়েছে তাকে। কিন্তু ভালোবাসার টান এখনো কমেনি। বার্সায় আবার ফেরার চিন্তা করছেন তিনি, তবে খেলোয়াড় হিসেবে নয়।

বুটগুলি তুলে রাখার পর টেকনিক্যাল সেক্রেটারি হিসেবে বার্সার সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করতে চান মেসি। ভবিষ্যতে ক্লাবের সিনিয়র ম্যানেজমেন্টের অংশ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

মেসি বলেছেন, ‘হ্যাঁ, আমি সবসময় বলেছি, যেভাবেই হোক না কেন এই ক্লাবকে সহায়তা করতে ফিরে আসতে পারলে ভালো লাগবে। ক্লাব যেন ভালো করতে পারে, সেজন্য আমি তাদের সহায়তা করতে চাই। টেকনিক্যাল সেক্রেটারি হতে পারলে খুব খুশি হব, কিন্তু আমি জানি না সেটা বার্সেলোনায় হতে যাচ্ছে কি না।’

ক্লাবের প্রতি ভালোবাসা জানিয়ে মেসি বলেছেন, ‘আমি আমার সামর্থ্য অনুযায়ী অবদান রাখতে ক্লাবে ফিরতে চাই। কারণ আমি ভালোবাসি (বার্সেলোনাকে) এবং তারা ভালো করছে, আরো এগিয়ে যাচ্ছে এবং বিশ্বের সেরাদের কাতারে থাকছে, সেটা দেখতে চাই।’

বার্সার সঙ্গে সম্পর্ক চুকিয়ে মেসি পিএসজিতে গিয়ে নিজেকে মেলে ধরতে পারছেন না। সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচ খেলে গোল করেছেন তিনটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com