1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

বিরোধী দলীয় নেতা রওশনের শ্রদ্ধা নিবেদন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার সেই মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নি‌বেদন করেছেন জাতীয় সংস‌দের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এম‌পি।

শুক্রবার একু‌শের প্রথম প্রহ‌রে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক দি‌য়ে ভাষা শহীদ‌দের প্রতি শ্রদ্ধা জানান তি‌নি।  এসময় তি‌নি ভাষা শহীদদের আত্মার মাগ‌ফিরাত কামনা করেন।

তার স‌ঙ্গে বি‌রোধী দ‌লের উপ‌নেতা ও জাতীয় পা‌র্টির চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ কা‌দের এম‌পি, চিফ হুইপ ও জাতীয় পা‌র্টির মহাস‌চিব ম‌সিউর রহমান রাঙ্গা, ‌জাপার অ‌তি‌রিক্ত মহাস‌চিব ফখরুল ইমাম এম‌পি, প্রেসি‌ডিয়াম সদস‌্য আব্দুল মান্নান, সাইফু‌দ্দিন আহ‌মেদ মিলন, হুইপ পীর ফজলুর রহমান মেজবাহ, নাজমা আক্তার এমপিসহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

এর আ‌গে একুশের প্রথম প্রহরে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১টি মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক, আওয়ামী লীগের সিনিয়র নেতা এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com