1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

ইথিওপিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

  • আপডেট টাইম :: বুধবার, ৩ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা। মঙ্গলবার (২ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, এই ঘোষণা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এদিকে আল-জাজিরার খবরে বলা হয়, ছয় মাসের জন্য জরুরি অবস্থা কার্যকর করেছে দেশটির মন্ত্রিসভা। ফলে রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাচল ও পণ্য পরিবহন কার্যত অচল হয়ে পড়েছে। সামরিক বাহিনী যেসব এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে সেসব এলাকায় কারফিউ জারি রয়েছে। ঘর থেকে বের হলেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন নাগরিকরা।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, দেশটির উত্তরাঞ্চলীয় টাইগ্রে এলাকার বিদ্রোহীদের সঙ্গে গত এক বছর ধরে লড়াই করছে ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারের বাহিনী। সম্প্রতি বিদ্রোহীরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আমফারা অঞ্চলের দেসি এবং কোমবোলচা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। সরকার বলছে সেনাবাহিনী এখনও নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য লড়াই করছে।

এদিকে ইথিওপিয়া সরকার এক ঘোষণায় জানায়, সন্ত্রাসী তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট ( টিটিএলএফ) গ্রুপের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করা সরকারের দায়িত্ব।

সূত্র: আল-জাজিরা, এনবিসি নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com