1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

সৈয়দপুরে ট্রাকচাপায় ৩ শ্রমিক নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ট্রাকচাপায় ৩ পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সৈয়দপুর উপজেলার কুন্দল এলাকার রবিউল ইসলাম (৫০), শ্বাসকান্দর এলাকার আলম হোসেন (৫০) ও নিয়ামতপুর জুম্মাপাড়া এলাকার জাহাঙ্গীর ভাণ্ডারী (৫৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শ্রমিকরা বগুড়াগামী বাসগুলোর চেইন মেইনটেন করতেন। রংপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক ব্রেকফেল করলে হতাহতের এ ঘটনা ঘটে।

সৈয়দপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক জ্যোর্তিময় রায় জানান, একটি ট্রাক রংপুর থেকে সৈয়দপুরে আসছিল। ট্রাকটি ব্রেকফেল করে টার্মিনাল এলাকায় তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং বাকি দুজন সৈয়দপুর হাসপাতালে নেয়ার পথে মারা যান।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com