1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই

শুক্রবার থেকে সারাদেশে বাস-ট্রাক ধর্মঘট

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) ভোর থেকে সারাদেশে বাস-ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ ট্রাক-বাস মালিক অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের তথ্য ও গবেষণা সম্পাদক এবং রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তেলের দাম বাড়ার ঘোষণা দিলে একইসঙ্গে ভাড়া কত বাড়বে সে ঘোষণাও দিতে হবে। কিন্তু শুধু তেলের দাম বাড়ার কথা বলা হয়েছে, ভাড়ার বিষয়ে কিছু বলা হয়নি। তাই সারাদেশে অনির্দিষ্টকালের জন্য বাস-ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।’

মাহাতাব বলেন, ‘হয় তেলের দাম কমাতে হবে, নয়তো ভাড়া বৃদ্ধি করতে হবে। তা না হলে ধর্মঘট চলবে।’

বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন মো. মজুমদার বলেন,আগামী ২৪ ঘণ্টার মধ্যে তেলের বর্ধিত মূল্য না কমালে শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি।

পরিবহন মালিক সমিতি জানিয়েছে, এরই মধ্যে ঢাকার বাইরে অনেক জায়গায় পণ্য পরিবহনের গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে। আজই আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে পরিবহন ধর্মঘট কার্যকর হতে পারে।উল্লেখ্য, বুধবার জ্বালানি তেলের দাম ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে ডিজেল ও কেরোসিন তেলের দাম লিটারে ১৫ টাকা বেড়েছে। নতুন দাম প্রতি লিটার ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে এই দাম কার্যকর হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com