1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমরা জিতেছি, তাদের আর কিছুই নেই : ট্রাম্প স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শেষ করতে ইরানের কাছে ১৫ দফার প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ১৩৩ অধ্যাদেশ নিষ্পত্তি করতে হবে ১০ এপ্রিলের মধ্যে, সংসদে পাশ না হলে স্বয়ংক্রিয় বাতিল মানুষকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে নেওয়াই আমাদের লক্ষ : নৌপরিবহন প্রতিমন্ত্রী এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সোয়া ৬ কোটি টাকার এলএসডি উদ্ধার অবশেষে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে

ডাকসুতে হামলা : ৪৩ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯

ঢাকা : ডাকসুতে ভিপি নুরুল হক নুরসহ তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে শাহবাগ থানায় মামলা করা হয়।

মঙ্গলবার সকালে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছে। মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

এদিকে ডাকসুতে হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, রোববার দুপুরে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নুরসহ তার সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এতে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন বলে আহতরা দাবি করেন।

হামলায় অন্তত ৩০ জন আহত হন। এর মধ‌্যে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয় ১৪ জনকে। তিনজনকে আইসিউইতে চিকিৎসা দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com